Profile-Bangla

//Profile-Bangla

Profile-Bangla

ফুলব্রাইট স্কলার প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম- এর সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত

আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন কৃষি জীবপ্রযুক্তিবিদ প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম একজন বিখ্যাত ফুলব্রাইট স্কলার। তিনি বর্তমানে বশেমুরকৃবিতে, ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং (আইবিজিই) এর প্রতিষ্ঠাতা পরিচালক ।
জন্মঃ ২০ ডিসেম্বর ১৯৬৬, বি. বাডীয়া জেলার বিজয়নগর।
আজীবন স্বীকৃতি ও বিশ্ব পর্যায়ে পেশাজীবী নেতৃত্বঃ নির্বাচিত ফেলো, আমেরিকান ফাইটোপ্যাথোলজিক্যাল সোসাইটি, ইউএসএ (প্রথম একজন বাঙালী এপিএস ফেলো), বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস, দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস এবং বাংলাদেশ একাডেমি অব এগ্রকালচারাল সায়েন্সেস।
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসিএজি (অনার্স) এবং এমএসসি (এজি), বাকৃবি, উভয় ক্ষেত্রে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন (স্বর্ন পদকজয়ী)। ডিস্টিংশনসহ এমএস ও পিএইচ ডি (কৃষি জীবপ্রযুক্তি) – হোক্কাইডো বিশ্ববিদ্যালয়, জাপান। পোস্টডক্টরাল ফেলো – ফুলব্রাইট ভিজিটিং স্কলার, ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি, ইউএসএ (২০১৭-২০১৮); আলেকজান্ডার ফন হুমবোল্ডট ফেলো, ইউনিভার্সিটি অব গটিংগেন, জার্মানি (২০০৭-২০০৯); কমনওয়েলথ ফেলো, ইউনিভার্সিটি অব নটিংহাম (যুক্তরাজ্য); জেএসপিএস ফেলো এবং ভিজিটিং প্রফেসর, হোক্কাইডো ইউনিভার্সিটি (২০০৩-২০০৫), গিফু ইউনিভার্সিটি (২০১৫), কোবে ইউনিভার্সিটি (২০২৩-২০২৪), জাপান।
উল্লেখযোগ্য এ্যাওয়ার্ড এবং স্বীকৃতিঃ স্বর্ণ পদক – বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, বেস্ট ইনোভেশন এ্যাওয়ার্ড – ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, বেস্ট ইনোভেশন এযাওয়ার্ড – কমনওয়েলথ, যুক্তরাজ্য, স্বর্নপদক- গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশী বায়োটেকনোলজিস্ট ইত্যাদি।
গবেষণার সাফল্যঃ আন্তর্জাতিক মানের মৌলিক গবেষণা প্রবন্ধ এবং প্যাটেন্টসঃ ৩৫০+, সর্বমোট সাইটেশনঃ ১০,০০০+ (দেশে জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশলে সর্বোচ্চ এবং যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড ইউনিভার্সিটির ডাটাবেস অনুযায়ী পৃথিবীতে সর্বোচ্চ ১% বিজ্ঞানীদের একজন।
উদ্ভাবন/আবিস্কারঃ দ্রুত গমের মহামারী ব্লাস্ট রোগ নির্ণয়ের জন্য নতুন কিট আবিস্কার যা বর্তমানে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কর্তৃক অর্থায়নে এশিয়া এবং আফ্রিকায় মাঠ পর্যায়ে প্রয়োগের কাজ চলছে; বারমাসী কাঁঠালের জীবনরহস্য উন্মোচন; জাতীয় মাছ ইলিশের অন্ত্রের অণুজীব এবং প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আবিস্কার; ধানে সার সাশ্রয়ী বায়োফার্টিলাইজার। ৫০টি নতুন বায়োএকটিভ ন্যাচারাল প্রোডাক্টস আবিস্কার ইত্যাদি।
আরও বিস্তারিত জানতে উইকিপিডিয়া দেখা যেতে পারে – https://en.m.wikipedia.org/wiki/Tofazzal_Islam

By | 2024-08-27T06:06:23+06:00 August 27th, 2024|Uncategorized|Comments Off on Profile-Bangla

About the Author: